বাচ্চা বিক্রি করতে চেয়ে বিক্রেতার খোঁজ, চন্দ্রকোনায় আটক এক যাযাবর দম্পতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: বাচ্চা বিক্রি করতে চেয়ে বিক্রেতার খোঁজ করছে এক যাযাবর দম্পতি। পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে চন্দ্রকোনা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার খিরাটি এলাকায়।

জানা যায়, খিরাটি এলাকায় বেশ কয়েক মাস ধরেই এক যাযাবর পরিবার বসবাস করছিল। সেই যাযাবর দম্পতি এক তিন বছরের শিশুকে বিক্রি করবে বলে জানতে পারে গ্রামবাসীরা। খবর যায় পশ্চিম মেদিনীপুর জেলার চাইল্ড লাইন ডিপার্টমেন্টের কাছে। খবর পেয়ে চাইল্ড লাইন দপ্তরের আধিকারিক ও চন্দ্রকোনা থানার পুলিশ এসে ওই তিন বছরের শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

অভিযুক্ত বানজারা মুসলামের স্ত্রীর দাবি, তার ভাই বেশ কয়েক মাস আগে ওই বাচ্চাটিকে তাদের কাছে দিয়ে গিয়েছিল। ওই বাচ্চাটিকে কোনো স্টেশন থেকে কুড়িয়ে পেয়েছিল তার ভাই। তারপরেই তাদের কাছে দিয়ে যায় বলে জানান।

অপরদিকে এই ঘটনা জানাজানি হতেই খিরাটি গ্রামের বাসিন্দারা দাবি তোলেন যে, বাচ্চাটিকে যেন তার সঠিক বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *