নদিয়ার গাংনাপুরে বৌভাতের দিন পথ দুর্ঘটনায় প্রাণ গেল সদ্য বিবাহিত যুবকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ ডিসেম্বর: বৌভাতের দিন পথদুর্ঘটনায় মৃত্যু হল সদ্য বিবাহিত এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার গাংনাপুর থানার এরুলি এলাকাতে। মৃত ঐ যুবকের নাম সদানন্দ সর্দার(২৫)।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিয়ে হয়েছিল সদানন্দের। আজ বৌভাত ছিল। বাড়ি আত্মীয়-পরিজনদের ভিড়ে গমগম করছে। চলছিল বৌভাতের প্রস্তুতি। সকাল থেকেই বেজে চলছে বিয়ের সানাই। নবদম্পতির বৈবাহিক জীবন শুরুর আগেই এমন মর্মান্তিক পথদুর্ঘটনায় আত্মীয়পরিজনরা শোকগ্রস্থ হয়ে পড়েছে। তারা কল্পনাও করতে পারেনি যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে। এমন ঘটনায় শোকাগ্রস্থ গোটা গাংনাপুর।

পরিবার সুত্রে জানাগেছে, একমাস আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চাকরি পেয়েছিল সদানন্দ। এর পর তার বিয়ের দিন ঠিক হয়। বৃস্পতিবার তার গ্রামের মেয়ে মৌসুমী সর্দারের সাথে তার বিবাহ ঠিক হয়। বৃহস্পতিবার তাদের দুই জনের বিবাহ হয়। এরপর তাদের বৌভাতের দিন এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের লোকেদের পাশাপাশি নববধূ বাকরুদ্ধ হয়ে পড়েছে। এক স্থানে স্থির হয়ে রয়েছে নববধূ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, স্থানীয় এক বাজারে বৌভাতের বাজার করতে গিয়েছিল সদানন্দ। বাইক চালানোর সময় রাস্তার এক পাশ থেকে আরেক পাশে একটি শেয়াল যাওয়ার সময়, সে শিয়ালটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা লাইট পোষ্টে ধাক্কা মারে এবং ছিটকে রাস্তার এক পাশে পড়ে যায়। এরপর স্থানীয় ও পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *