আমেরিকায় ভয় ধরিয়ে দেওয়া করোনার নয়া ভ্যারিয়েন্ট পাওয়া গেল ভারতেও

আমাদের ভারত , ১ জানুয়ারি:
ভারতের নতুন করোনা প্রজাতির সন্ধান পাওয়া গেছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী গুজরাটে এক করোনা আক্রান্তের শরীরে ওমিক্রনের এক্স এক্স ভি ১.৫ প্রজাতির সন্ধান পাওয়া গেছে।

আমেরিকার কোভিড আক্রান্তদের মধ্যে চল্লিশ শতাংশ করোনা রোগী এই প্রজাতি দ্বারা আক্রান্ত। মহামারী বিশেষজ্ঞ এরিক ফাইল ডিং টুইট করে লিখেছেন, করোনার অন্যান্য প্রজাতির তুলনায় এই নতুন প্রজাতি দিয়ে অনেক বেশি সংক্রামক। খুব দ্রুত জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়।

মিনিসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সংবাদ সংস্থা রাইটার্সকে জানিয়েছেন, বর্তমানে সারা বিশ্বে করোনার যে কয়েকটি প্রজাতি সংক্রমণ বাড়িয়ে তোলার কারণ হিসেবে কাজ করছে, তার মধ্যে এই এক্স এক্স ভি ১.৫ সবচেয়ে ভয়ঙ্কর। আমেরিকায় করোনা আক্রান্তদের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাদের প্রায় প্রত্যেকেই এই প্রজাতির দ্বারা আক্রান্ত।

চিনে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছিল বি এফ ৭ প্রজাতির জন্য। ভারতেও এই প্রজাতিটির সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু জনগোষ্ঠীর মধ্যে মিশ্র প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাওয়ায় এবং অধিকাংশ ভারতবাসীর করোনার দুটি প্রতিষেধক নিয়ে নেওয়া ফলে নতুন করে আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু দেশের নতুন এবং এখনো পর্যন্ত অপরিচিত করোনার এই নয়া প্রজাতির সন্ধান পাওয়ার পর চিন্তায় রয়েছেন চিকিৎসক ও প্রশাসনিক কর্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *