আচমকা আগুন লাগল রেশন দ্রব্য থাকা চলন্ত লরিতে, পুরুলিয়ার কাশীপুরে চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ৮ সেপ্টেম্বর: একটি সরকারি রেশন দ্রব্য পরিবহন লরিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ ঘটনাটি ঘটে আদ্রা থেকে কাশীপুর রাস্তার লাগাড়বাঁধ সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে।

আদ্রার এফসিআই গোডাউন থেকে সরকারি রেশন দ্রব্য পরিবহনের একাধিক ট্রাক বাঁকুড়ার ইন্দপুর বাংলা যাচ্ছিল। তার মধ্যে হঠাৎ একটি লরিতে আগুন লেগে যায়। বুঝতে পেরে তড়িঘড়ি গাড়ি থেকে চালক নেমে পড়ে প্রাণে বাঁচেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ।খবর দেওয়া হয় দমকলকে। যদিও ততক্ষনে সেখানে থাকা বেশ কয়েকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *