অমরজিৎ দে ,ঝাড়গ্রাম, ১৬ ফেব্রুয়ারি:
পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের হাতিবাড়ি যাওয়ার রাস্তায় পেট্রোল পাম্পের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে গোপীবল্লভপুরের পেট্রল পাম্পের কাছে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল ধাক্কা মারে। যখম মোটরসাইকেল আরোহীর নাম রিন্টু ঘোষ, বয়স ৩২ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপীবল্লভপুর থানার পুলিশ। তারপর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

