অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ সেপ্টেম্বর: বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক মোটরসাইকেল আরহী। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের কাপাশিয়ার কাছে ৯ নং রাজ্য সড়কের উপর।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ছাতিনাশোলের দিক থেকে গোপীবল্লভপুরে আসার পথে প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় কাপাশিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কিছুটা দূরে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মেরে রাস্তায় উপর ছিটকে পড়েন ওই মটর সাইকেল আরোহী। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।

