আর্থিক অনটন! তপনের রামপুরে তিন বছরের শিশুকে কোলে নিয়ে ট্রেনের সামনে প্রাণ দিলেন মা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট: আর্থিক অনটন। তিন বছরের শিশুকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ মায়ের। ঘটনাস্থলেই মৃত্যু হল মা এবং সন্তানের। রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর রেলস্টেশন সংলগ্ন শুহরি এলাকায়। ঘটনার খবর পেয়েই রেল পুলিশ ও রামপুর ফাঁড়ির পুলিশ এলাকায় পৌছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, মৃত ওই গৃহবধূর নাম কলি মণ্ডল (১৯), এবং মৃত ওই শিশুর নাম তাতাই মণ্ডল(৩)। বাড়ি তপন থানার শুহরি এলাকায়।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন আগে মহিলার স্বামী আচমকা মারা যাওয়ায় কিছুটা মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল সে। এর উপর আর্থিক সংকটও কিছুটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পরিবারটিতে। রবিবার দুপুরে কোলের শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে শিশুকে নিয়েই ঝাঁপ দেন তিনি। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় মা এবং শিশুর দেহ। যা দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। তবে ঠিক কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে রেলপুলিশ ও রামপুর ফাঁড়ির পুলিশ।

এলাকার দুই স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মানসিক অবসাদে এসে এমন ঘটনা ঘটিয়েছে। খুবই মর্মান্তিক ব্যাপার।

মৃতের এক আত্মীয় জানিয়েছেন, অনেকদিন ধরে স্বামী মারা যাওয়ার পর থেকে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। সেই কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *