পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো প্রাইভেট স্কুলের মারুতি ভ্যান। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবরি এলাকায়।

জানা যায়, এদিন দুপুর দুটো নাগাদ প্রাইভেট স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে যাচ্ছিল একটি মারুতি, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে গিয়ে ধাক্কা মারে ওই মারুতিটি। ঘটনায় আহত হয়েছে এক ছাত্রী। সকল ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে এবং আহত ছাত্রটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন। চন্দ্রকোনা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

