জ্বলন্ত গাড়ির মধ্যে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ নভেম্বর: জঙ্গলের ভিতরে জ্বলন্ত এক গাড়ি ও তার ভিতরে থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোনামুখী থানার ফকিরবাঁধ এলাকায়। আজ সকালে স্হানীয় মানুষের নজরে আসে এই ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ হাজির হন ফকির বাঁধ জঙ্গলে। খবর পেয়ে পুলিশ হাজির হয়
ঘটনাস্থলে। এটি নিছক দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এ বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *