বুদ্ধ মন্দিরের আদলে মন্ডপ তৈরী হচ্ছে খড়গপুরের ওল্ড সেটেলমেন্ট এরিয়ার গান্ধী ক্লাবের পুজোয়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। পুজো মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

খড়গপুরের ২১ নম্বর ওয়ার্ডেট ওল্ড সেটেলমেন্ট এরিয়ার গান্ধী ক্লাবের পুজো এবার ৫৩ তম বর্ষে পদার্পণ করলো। তাই দুর্গোৎসব ঘিরে তাই উদ্যোক্তাদের প্রস্তুতি তুঙ্গে। সেই অর্ধশতাব্দী আগে শুরু হয়েছিল এই পুজো।

ওয়ার্ডের কাউন্সিলর ডি বাসন্তী ক্লাবের পুজো উদ্যোক্তাদের অন্যতম। তিনি জানিয়েছেন, এই বছর দুর্গাপূজা কমিটির থিম ‘বুদ্ধ মন্দির’। পুজোর মোট বাজেট প্রায় ছয় লক্ষ টাকা নির্দিষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *