Accident, Ghatal, জমিতে হাল করার সময় ট্রাক্টরের ফলায় লুঙ্গি জড়িয়ে জখম এক ব্যক্তি

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: চাষের জমিতে হাল করার সময় ট্রাক্টরের ফলায় লুঙ্গি জড়িয়ে ভয়াবহ কান্ড ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ২ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়।

জানা যায়, রঘুনাথপুর এলাকার বাসিন্দা শীতল মান্না, বয়স আনুমানিক ৬৫ বছর, তিনি আজ দুপুর নাগাদ নিজের জমিতে চাষের জন্য ট্রাক্টরে করে হাল করছিলেন। সেই সময় হঠাৎ করে কোনভাবে ট্রাক্টরের ফলায় তার লুঙ্গি জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই ট্রাক্টরের একাধিক ফলা তার দুটো পায়ে ঢুকে যায়। মাঠের মধ্যে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শীতল মান্নাকে কোনভাবে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *