নারায়ণগড়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ। আটক ব্যক্তির নাম গোপাল নায়েক, বাড়ি নারায়ণগড় থানার চণ্ডীপুর এলাকায়।

শনিবার রাতে টহল দেওয়ার সময় নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কের কুচলী ব্রিজের কাছে দু’জন ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন পেট্রোলিংয়ের দায়িত্বে থাকা অফিসার। তাদের  জিজ্ঞাসাবাদ করতে গেলে একজন বাইক নিয়ে চম্পট দেয়। পুলিশ আরেক ব্যক্তিকে ধরে ফেলে। তার কাছ থেকে পলিথিনে মোড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পলাতক ব্যক্তিরও খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ। কি কারণে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল পুলিশ তা জানার চেষ্টা করছে। সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক গোপাল নায়েককে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে পুলিশ তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *