পুরুলিয়ায় রিভলবার সহ এক ব্যক্তি গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ৩০ মার্চ: দেশি রিভলবার ও এক রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করলো পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম বিকাশ মুদি। বাড়ি পুরুলিয়া শহরের সরবাগান এলাকায়।

গতকাল গভীর রাতে শহরের বাসস্ট্যান্ডে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ। তার কাছে উদ্ধার হয় দেশি রিভলবার ও এক রাউন্ড গুলি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আজ পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হয়। আদালতে ধৃতকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়।

ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে কী কারণে এই অস্ত্র নিয়ে তিনি এসেছিলেন, এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল এবং, অস্ত্র কোথায় পেল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *