২১ কেজি গাঁজা সহ খড়গপুরে গ্রেফতার এক ব্যক্তি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুলাই:
মঙ্গলবার রাতে খড়গপুর কেশিয়াড়ি রাজ্য সড়কে অভিযান চালিয়ে একুশ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। জেরায় ধৃত সন্দীপ চিন্না জানিয়েছে, সে কেশিয়াড়ির দিক থেকে খড়্গপুরের দিকে আসছিল গাঁজা নিয়ে।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তি মোটর বাইকে করে খড়্গপুরের দিকে আসার সময় টাউন থানার পুলিশের সন্দেহ হলে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে একটি বস্তায় রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *