পুরুলিয়া শহরে মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ১১ অক্টোবর: সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আটত্রিশ বয়সী অখিলেশ সাউ। তার বাড়ি পুরুলিয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের কদমকুলি এলাকায়।

গতকাল সকালবেলায় গাড়িখানার বাসিন্দা কবিতা আগরওয়াল প্রাতঃভবনে বেরিয়েছিলেন। সেই সময় এই দুষ্কৃতি পেছন দিক থেকে এসে গলা থেকে সোনার হারটি ছিনতাই করে নিয়ে পালায়। ওই মহিলা পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে এলাকায় বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ দেখে ধৃত ব্যক্তিকে চিহ্নিত করে। গতকাল সন্ধ্যায় অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার সোনার হারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *