স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ আগস্ট: ভোর রাতে শিব মন্দিরে ভাঙ্গচুর করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। নবদ্বীপের ফাঁসিতলা চরা এলাকায় পশুপতি নাথ মন্দিরে ভাঙ্গচুরের অভিযোগ ওঠে ঐ এলাকারই বাসিন্দা বাবলু দাসের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আজ ভোর রাতে ঐ এলাকার বাসিন্দা বাবলু দাস হঠাৎ ঐ মন্দিরে চরাও হয় এবং সেখানে ভাঙ্গচুর চালায়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ সেখানে আসে এবং অভিযুক্তের বাড়িতে যায়। সেখানে গেলে অভিযুক্তের বাড়ির লোকজন পুলিশের উপর চরাও হয়। যদিও বাড়িতে অভিযুক্ত বাবলু দাসকে খুঁজে পাওয়া যায়নি।


