সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কান্দিতে মৃত এক ব্যক্তি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ জুলাই: কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কানাময়ূরাক্ষী নদীর উপর ব্রিজে সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ব্রিজের উপর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। হঠাৎই বহরমপুর থেকে সাঁইথিয়া গামী একটি লরি পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

ধাক্কা মেরেই লরি ফেলে চালক ও খালাসী পালিয়ে যায়। এই ঘটনায় বহরমপুর–সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে কান্দি থানার পুলিশের হস্তক্ষেপে ও কান্দি ট্রাফিক গার্ড যানজট নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘাতক লরিটিকে আটক করে কান্দি থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *