জলঙ্গিতে আল কায়দা জঙ্গি সন্দেহে এনআইএ–র হাতে আটক এক ব্যক্তি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর: ফের মুর্শিদাবাদ জেলাতে জঙ্গি যোগ। সোমবার মধ্যে রাতে মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল একজনকে। এনআইএ বিশেষ দল অভিযান চালিয়ে মোসারফ মন্ডল নামে ব্যক্তিকে আটক করে।

সোমবার রাতে কলকাতা থেকে এনআইএ–র এক বিশেষ দল জলঙ্গি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে নছেরেরপাড়া’তে আব্দুল মন্ডলের বাড়িতে হানা দেয়। বাড়ি থেকে মোসারফ মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করে এনআইএ দল। তাকে প্রথমে জিজ্ঞেসবাদ করা হয় এবং পরে এনআইএ আধিকারিকরা তাকে আটক করে। ধৃত ব্যক্তি আলকায়দার সাথে যুক্ত আছে বলে প্রাথমিক অনুমান। যদিও পরিবারের সদস্যদের দাবি তাকে মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে এই ঘটনার জানাজানি হতেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

উল্লেখ্য এর আগেও মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থেকে পাঁচজনকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়। তারপর লাগাতার তদন্ত করে এনআইএ–র বিশেষ দল। এবার সোমবার রাতে আরো একজনকে আটক করা হয়। ধৃতকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে এনআইএ ও পুলিশ প্রশাসন এসেছিল তদন্ত করেছে। অন্যদিকে জলঙ্গিতে আরও একজনের বাড়িতে অভিযান চালায় এনআইএ তদন্তকারীরা। যদিও তার বাড়ি থেকে কোনও কিছু সন্দেহজনক জিনিস উদ্ধার করা যায়নি। মুর্শিদাবাদ জেলাতে এক মাস আগে ডোমকল মহকুমা এলাকা থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। তাদের কে জিজ্ঞেসবাদ করেই নতুন করে সুত্র মিলেছে বলে মনে করছে জেলা পুলিশ প্রশাসন। যদিও তদন্তের স্বার্থে কেউ মুখ খুলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *