অস্ত্র ভান্ডারের হদিস হুগলীতে

আমাদের ভারত, হুগলী, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে অস্ত্র ভান্ডারের হদিস হুগলীতে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চুঁচুড়া থানার পুলিশ হানা দেয় হুগলী স্টেশনের কাছে কোদালিয়া মনসাতলায় সুকুমার মাজি ওরফে সুকুর বাড়িতে। সুকুর বেড়ার ঘর থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র।

এরমধ্যে রয়েছে তিনটি নাইন এমএম বন্দুক, একটি পিস্তল, ১৬টি পাইপ গান, ২০৭ রাউন্ড তাজা গুলি, ৫টি কার্টিজ, ২কেজি বিষ্ফোরক। ঘটনার পরই পুলিশ সুকুমার মাজি সহ মোট ৮জনকে গ্রেফতার করে। সুকুমার হুগলী মোড়ের কাছে একটি ওষুধের দোকানে কাজ করে। সুকুমারের মা বলেন, ছেলে কোথা থেকে এইসমস্ত কাজের সাথে জড়িয়ে গেল বুঝতে পারছি না।

স্বাধীনতা দিবসের আগে অস্ত্রভান্ডারের হদিস মেলায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা হুগলীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *