গোঘাটে ধান বোঝাই লরির ভিতর থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার, আটক তিন

আমাদের ভারত, আরামবাগ, ৩০ জানুয়ারি: একটি ধান বোঝাই লরির ভেতর থেকে প্রায় ৪০ টি বস্তায় ভরা ৯২০ টি কচ্ছপ উদ্ধার করল গোঘাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কামারপুকুর চটিষ্ট এলাকায়।

পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কামারপুকুর চটি এলাকায় নাকা চেকিং করছিল। উত্তরপ্রদেশের নম্বরের ধান বোঝাই একটি লরি গড়বেতা থেকে আসছিল। যখন কামারপুকুর চটি এলাকা দিয়ে পাস করছিল লরিটি ওই সময় গোঘাট থানার পুলিশ ওই গাড়িটিতে নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং করার সময় ধানের বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি দাঁড় করিয়ে ধানের বস্তার ভিতর থেকে ৪০ টি বস্তায় ঢাকা কচ্ছপ উদ্ধার করে। ৪০টি বস্তার ভেতর থেকে প্রায় ৯২০টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপ গুলিকে পুলিশ বনদপ্তরের হাতে তুলে দেয়। তারই সাথে তিনজনকে পুলিশ আটক করে গোঘাট থানায় নিয়ে যায়।

পুলিশ ও বনদপ্তরের অনুমান এই কচ্ছপ গুলি উত্তর ২৪ পরগনা থেকে বাংলাদেশে পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ তিনজনকে আটক করে। তাদের কাছে থেকে পুলিশ জানতে পারে কচ্ছপ গুলি কোথায় নিয়ে যাওয়া হবে তা ফোনে ফোনে লোকেশন বলে দেওয়া হচ্ছিল। এই ঘটনায় গোঘাট থানার পুলিশ ও বনদপ্তর আধিকারিকরা তদন্তে নেমেছে।

রেঞ্জ অফিসার আশরাফ ইসলাম বলেন, ইউপির নাম্বারের একটি ট্রাকে করে বস্তায় করে কচ্ছপ পাচার করা হচ্ছিল, গোঘাট থানার পুলিশ সেগুলি উদ্ধার করে আমাদের কাছে তুলে দিয়েছে। কচ্ছপ গুলিকে পরে ওদের সুস্থ পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *