পাচার হওয়ার পথে প্রচুর ফেনসিডিল উদ্ধার রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ মার্চ: পাচার হওয়ার পথে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল কফসিরাপ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর ৩৪ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের পূর্ণিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪০০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ মালদা জেলার কালিয়াচকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে তল্লাশি চালায়। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফসিরাপ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের বাড়ি মালদা জেলার সুজাপুর এলাকায়। ঘটনার সাথে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *