গভীর রাতে স্টেশনারি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ জুলাই: গভীর রাতে চালের টিন কেটে স্টেশনারি দোকানের দামী দামী জিনিসপত্র ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের ফুলিয়ার বেলেমাঠ এলাকার।

জানা যায়, ফুলিয়ার বেলেমাঠ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে স্টেশনারি দোকানটি আছে। গতকাল রাত বারোটা নাগাদ দোকানের মালিক দোকান বন্ধ করে চলে যান। আজ সকালে দোকান খোলার পর দেখতে পান দোকানের জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপরই দোকানের চালের দিকে তাকাতেই দোকানদারের চক্ষু চড়ক গাছ। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে ওই এলাকারই একটি কালী মন্দিরে চুরি হয়। পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *