শান্তিপুর গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ অ্যাসিড উদ্ধার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জুলাই:
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করল শান্তিপুর থানা পুলিশ। রবিবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকার হার্ডওয়ারের দোকান থেকে অবৈধভাবে বিক্রির জন্য বেআইনিভাবে মজুদ করে রাখা প্রচুর পরিমাণে অ্যাসিডের বোতল উদ্ধার করা হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে শান্তিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এই অ্যাসিডের বোতলগুলি বেআইনিভাবে মজুদ করে রাখা হয়েছিল বিভিন্ন হার্ডওয়ারের দোকানে। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০ পেটি বেআইনি অ্যাসিডের বোতল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *