নবদ্বীপে তৃণমূলের বহু কর্মী সমর্থকের কংগ্রেসে যোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ আগস্ট: রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে কিছুটা অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তা বলাই বাহুল্য। এই অবস্থায় নদিয়ায় তৃণমূল থেকে বহু কর্মী যোগ যোগ দিল কংগ্রেসে।

সোমবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ শহরের ২১ নং ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে সান্ধ্য কালীন এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নবদ্বীপ ব্লকের মায়াপুর ১, মহিশুড়া সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জাতীয় কংগ্রেস সভাপতি অসীম সাহা সহ, জেলার একাধিক নেতৃত্ব ও নবদ্বীপ শহর জাতীয় কংগ্রেসের সভাপতি নির্মল সাহা সহ অসংখ্য কর্মী সমর্থকরা। কংগ্রেসে যোগ দিয়ে তারা জানায়, বর্তমানে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ছেয়ে গেছে। তাই তারা কংগ্রেসে যোগ দিল, তারা আরও বলে দুর্নীতির সাথে থাকতে পারছি না।

এ বিষয়ে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি জানান, সকলে আগে কংগ্রেস করতো, পরে তারা তৃণমূলে যোগ দিয়েছিল। আজ তারা নিজেদের ভুল বুঝতে পেরে কংগ্রেসে যোগ দিল, তাদের আমরা সন্মানের সাথে দলে বা কংগ্রেসের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলাম। এতে এলাকায় আগামী দিনে কংগ্রেসের সংগঠন আরও মজবুত হবে বলেও আশাবাদী জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *