শীলাবতী নদীর জলে দেওয়াল ভেঙ্গে জলের তলায় মহকুমা শাসকের অফিস সহ বিস্তীর্ণ এলাকা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: ঘাটাল মহকুমা শাসকের অফিসের পেছনের বাউন্ডারি দেওয়াল ভেঙ্গে শিলাবতী নদীর জল মহকুমা শাসকের অফিসের চত্বর সহ নদীর পূর্বপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে।

মহাকুমা শাসকের অফিস শিলাবতী নদীর পাড়ে অবস্থিত। এই দেওয়াল ভেঙ্গে হু করে জল ঢুকছে। সেই জলে ভেসে গেছে ১৩, ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ড। এছাড়া মনোহরপুরের একটি বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, সীমানা পাঁচিলের ১০ ফুট জুড়ে মূল যে অংশটি ভেঙ্গে গিয়েছে সেটি মেরামতের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, নদী বাঁধের বিভিন্ন জায়গায় কয়েকটি বড় বড় গর্ত হয়েছে, তা রবিবার সারাদিন ধরে কাজ করে সারানো হবে। সেচ দপ্তর এবং প্রশাসনের সাথে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করছে বলে মহকুমা শাসক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *