আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ ফেব্রুয়ারি:
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জুটমিল শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম কলিমুল হক (৪২)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত আর্য্যসমাজ রোড এলাকায়। রবিবার দুপুরে ওই জুটমিল শ্রমিক যখন তাঁর কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তখন একটি পণ্যবাহী গাড়ি ওই জুটমিল শ্রমিককে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়। ভাটপাড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ির সন্ধানে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

