ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু ঝুমুর শিল্পীর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ঝুমুর শিল্পীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের শিব মন্দির মোড়ে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত মহিলার নাম শ্যামলী প্রামানিক (২১)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই মহিলা তার স্বামী ও ছোট্ট সন্তানকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শ্যামলী প্রামানিককে। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়েন। তারপর তাকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে মেদিনীপুরে স্থানান্তর করার পথেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে শ্যামলী প্রামাণিক একজন ঝুমুর গানের শিল্পী ছিলেন। তার স্বামী কি বোর্ড বাজান। তাদের বাড়ি চাকুলিয়াতে কিন্তু কর্মসূত্রে ঝাড়গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *