আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ অক্টোবর: কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া দাসপাড়া বুধবার রাতে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী ছাত্রীর নাম পাপিয়া দাস (১৭)। পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, মানষিক অবসাদে ও পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দেখতে পেলে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

