শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের জমাদার পাড়া এলাকায়।

জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমনা গড়াই। বয়স আনুমানিক ২২ বছর। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা খুলতেই দেখে ওই গৃহবধূ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের দাবি, ওই গৃহবধূর স্বামী প্রতিদিন মদ্যপান করে গৃহবধূর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এই কারণেই মানসিক অবসাদের শিকার হয় ওই গৃহবধূ, হয়তো তার কারণেই এই আত্মঘাতী হওয়ার ঘটনা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *