নয়া বসত রেঞ্জ থেকে ৩৫-৪০টি হাতির একটি দল ঢুকলো উখলা লাগোয়া জঙ্গলে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের নয়াবসত এলাকায় বসতরেঞ্জের দিক থেকে ৩৫-৪০টি হাতির একটি দল ঢুকে পড়ল উখলা পার্শ্ববর্তী জঙ্গলে। বনদপ্তর সূত্রে খবর, এই দলে হাতির সংখ্যা ৩৫-৪০টি হবে। বন বিভাগের আধিকারিরা এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দলটি কোনও রকম ক্ষতি করেনি। বর্তমানে তারা উখলা জঙ্গলে অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনও ভাবে দাঁতালের দল লোকালয়ে ঢুকে না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *