ঝালদার লোকালয়ের কাছে ঝাড়খন্ডের বুনো হাতির দল হাজির, আতঙ্ক এলাকায়

সাথী দাস, পুরুলিয়া, ২০ মার্চ: পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের বিশ্ৰীয়া জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় বুনো হাতির আতঙ্ক। ভোররাত থেকেই প্রায় ১০ থেকে ১২টি বুনোর হাতির একটি দল জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় তান্ডব চালায়। আজ সকাল থেকে খবর ছড়িয়ে পড়তেই হাতির দল দেখতে ভিড় জমে যায় গ্রামবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের কর্মীরা। পার্শ্ববর্তী ঝাড়খন্ড থেকে বুনো হাতির ওই দলটি এলাকায় প্রবেশ করেছে বলে অনুমান তাঁদের। হাতির গতিবিধির উপর নজর রাখছে বনদফতর। তবে আজ বিকেল পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। কৌতূহলের মাঝেই এলাকায় হাতির আতঙ্ক দানা বেঁধেছে। জঙ্গল লাগোয়া বাসিন্দাদারা এখন প্রহর গুনছেন।

স্থানীয় বাসিন্দা হরিপদ মাহাতো, আনন্দ মাহাতো বলেন, “বুনো হাতির দলটি থাকায় আতঙ্ক রয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

“ঝালদা রেঞ্জের অন্তর্গত খামার বিট এলাকায় হাতির দলটির অবস্থান রয়েছে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এই এলাকায় নজর রাখছি আমরা। সন্ধ্যের পরই হাতির দলটিকে ঝাড়খণ্ডের দিকে সরিয়ে দেওয়া হবে”, জানালেন পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত ঝালদা বনাঞ্চল আধিকারিক বিশ্বজ্যোতি দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *