স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট:
ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ভোররাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করল একদল দুষ্কৃতীর। ঘটনাটি নদীয়ার চাকদহ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকায়।
জানা গেছে, ওই এলাকার বাসিন্দা অধীর মন্ডল বিজেপির একজন সক্রিয় কর্মী। অভিযোগ ভোররাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মারে কয়েকজন দুষ্কৃতী। অধীর মন্ডল জানান, বিধানসভা ভোটের পরেও তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী ভাঙ্গচুর করে বাড়ির একাধিক জিনিসপত্র। আজ একই পদ্ধতিতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

বোমাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। অধীর মন্ডল চাকদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

