আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুন: সকাল সকাল গ্রামে হাজির হল একদল হাতি। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থূল কান্ড জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বোদাগঞ্জ এলাকায়। সোমবার সকালে বোদাগঞ্জ জঙ্গল থেকে এক দল হাতি লোকালয়ের দিকে এগিয়ে আসে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেওয়া হয় বনদফতরে।

স্থানীয়দের দাবি, খাবারের খোঁজে হাতির দল লোকালয়ে বের হয়ে আসছে। প্রায় দিনই এই এলাকায় হাতির দল লোকালয়ে চলে আসে। গ্রামবাসীরা মাঝে মধ্যে হাতির ভয়ে রাত জেগে থাকেন। লোকালয়ে ও বন বস্তি এলাকায় হাতির আক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি তুলল গ্রামবাসীরা। এদিকে বনদফতর সুত্রে জানা গিয়েছে, হাতির দলকে জঙ্গলে ফেরানোর জন্য কাজ চলছে।

