ফুলিয়ায় গোডাউনের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক মুদি ব্যবসায়ীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ মার্চ: ফুলিয়া বাজারে গোডাউনের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মুদি ব্যবসায়ী। জানা যায়, মৃত ব্যক্তির নাম রাজীব পাল, বয়স আনুমানিক ৩৮ বছর, বাড়ি শান্তিপুর ফুলিয়া বেলেমাঠ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ীর বাজারে একটি মুদিখানার দোকান রয়েছে এবং দোতালায় রয়েছে মাল রাখার একটি গোডাউন। আর এই গোডাউনের ভেতরেই ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পার্শ্ববর্তী দোকানদাররা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে তড়িঘড়ি দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। তবে কি কারণে ওই ব্যবসায়ী আত্মহত্যা করলেন, বা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আজ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতলে দেহ পাঠান শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *