শালবনিতে পথ দুর্ঘটনায় এক সরকারি কর্মচারীর মৃত্যু

জে মাহাতো, আমাদের ভারতের, মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: মঙ্গলবার সকালে শালবনি থানা এলাকার পাথর কুমকুমিতে পথ দুর্ঘটনায় এক সরকারি কর্মচারির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পিন্টু মাহাতো, বয়স ৫৫ বছর। শালবনি ভূমি রাজস্ব দপ্তরে কর্মরত পিন্টু মাহাতো কাজে যোগ দিতে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা সবজি বোঝাই একটি ম্যাটাডোর তার বাইকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গ্রামবাসীরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। রাস্তার উপর বাম্পার তৈরীর দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। পরে শালবনি থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। গাড়ির চালকসহ খালাসিকে আটক করে পুলিশ মৃতদেহটি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *