ভাড়ায় যাচ্ছিল সরকারি অ্যাম্বুলেন্স, পুলিশের হাতে আটক ১২

আমাদের ভারত, বর্ধমান, ৫ আগস্ট: সরকারি অ্যাম্বুলেন্সকে ভাড়া গাড়ি হিসেবে ব্যবহার করে যাত্রী নিয়ে যাওয়ার সময় দশ যাত্রীসহ মোট ১২ জনকে আটক করল বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুর নাগাদ বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অ্যাম্বুলেন্স চালক পুলিশকে জানিয়েছেন দশ জন যুবক দীর্ঘক্ষণ ধরে বাস না পেয়ে তাকে অনুনয় বিনয় করতে থাকে নিয়ে যাওয়ার জন্য সেই কারণেই তিনি তাদের গাড়িতে চাপিয়েছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি সরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে অনেকজনকে বসে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তার সন্দেহ হওয়ায় তিনি অ্যাম্বুলেন্সটিকে দাঁড় করান। তিনি দেখেন অ্যাম্বুলেন্সের মধ্যে দশ জন যুবক বসে আছে। তাদের মধ্যে কেউ অসুস্থ নয়। তখন পুলিশ ওই দশ যুবকসহ অ্যাম্বুলেন্সের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।

পুলিশের জেরায় অ্যাম্বুলেন্স চালক তাকে জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এক রোগীকে বীরভূমের নলহাটির পাইকপাড়ায় ছেড়ে আসছিলেন। সেই সময় মুর্শিদাবাদের চাঁদের মোড় এলাকায় বেশকিছু যুবককে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন। ওই যুবকরা তাকে জানায় তারা দীর্ঘ করার জন্য দাঁড়িয়ে আছে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে। তারা ডানকুনি যাবেন। এরপর মাথাপিছু আড়াইশো টাকা ভাড়ায় ওই অ্যাম্বুলেন্স চালক তাদের নিয়ে যেতে রাজি হয়।

অন্যদিকে অ্যাম্বুলেন্সের যাত্রীদের মতে, সরকারি অ্যাম্বুলেন্সে চাপা অপরাধ সেটা তারা ভুল করে চেপেছেন। ওই অ্যাম্বুলেন্সর চালক আমাদের ভুল বুঝিয়ে গাড়িতে চাপিয়েছিল। না হলে তারা বাসে করেই যেতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *