প্রশাসনের তৎপরতায় চাকদহে রোখা হলো কিশোরীর বিয়ে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় চাকদহ থানার পুলিশ। যখন স্কুলগুলিতে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য পরীক্ষায় বসেছে তখন অন্যদিকে অভিযোগ একটি পরিবার তাদের নাবালিকা মেয়েকে পড়াশোনা না করিয়ে বিয়ের পিঁড়িতে বসানোর উদ্যোগ নিচ্ছিলেন। ঘটনাটি নদিয়া জেলার চাকদহ ব্লকের চান্দুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায়।

প্রশাসন সূত্রের খবর, ষষ্ঠী হালদার ও মণিকা হালদার তাদের ছোট মেয়ে প্রিয়া হালদারের পড়াশোনা বন্ধ করে বিয়ের আয়োজন করছিল। এরপরই প্রশাসনের কাছে বিয়ের খবর কানে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। পাশাপাশি চাকদহ থানার পক্ষ থেকে পরিবারের কাছ থেকে একটি মুচলেকা অর্থাৎ মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের মেয়ের বিয়ে দেবেন না, এই মর্মে একটি লিখিত করিয়ে নেওয়া হয় পরিবারের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *