পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার ফেটে ঝলসে গেলেন ৩ জন।
হোটেলে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলের মালিক সহ তিনজন গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটেছে ঘাটালের কুশপাতা বাসস্টপ সংলগ্ন এলাকায়। একটি হোটেলে ঘটনাটি ঘটার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হোটেলের মালিকের নাম গৌতম মহাপাত্র।

জানা যায়, হোটেলে রান্নার সময় মালিক সহ দুই কর্মচারী গুরুতর জখম হন। তিনজনকে প্রথমে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে।

