মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃহস্পতিবার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে সরকারি বেসরকারি বাসের চালক ও সহ চালকদের চক্ষু পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন আরটিও তরুণ কুমার দত্ত, আরটিও সদস্য মৃগাঙ্ক মাইতি, বিশ্বজিৎ মুখার্জি, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি পার্থ ঘনা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *