স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ২৬ সেপ্টেম্বর: চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, নদীয়ার কৃষ্ণগঞ্জ চৌগাছার বাসিন্দা জয়দেব রায়ের ১০ বছরের মেয়ে জয়িতা আজ সকালে তার বাড়ির সংলগ্ন অঞ্চলে খেলা করছিল। সেই সময় প্রতিবেশী শিবা সরকার জোর করে জয়িতা সরকারের সঙ্গে অসভ্যতা করে এবং তার শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, তাকে পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা পর্যন্ত করে।

এরপর জয়িতা চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে এসেই সমস্ত ঘটনা বিস্তারে তার বাবা-মাকে জানায়। ঘটনা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে জয়িতার মা-বাবা কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে শিবার নামে লিখিত অভিযোগ করে এবং প্রশাসনের কাছে তার উপযুক্ত শাস্তির দাবি রাখে।

