কেশিয়াড়িতে দুর্ঘটনায় প্রাণ গেল চার বছরের শিশুর, আহত তিন

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩১ অক্টোবর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারবছরের এক শিশুর। আহত হলেন তিনজন। কেশিয়াড়ির চৈতন্যপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

ঘটনায় জানা গেছে, ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা থাকায় কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁওতালডিহা থেকে কেশিয়াড়ির পাঠানমারিতে আসছিলেন বিজয় শীট। দিদি, জামাইবাবু ও মেয়েকে সাথে নিয়ে দিদির বাড়িতে যাওয়ার সময় চৈতন্যপুরের কাছে দুর্ঘটনা ঘটে। রাস্তার বাঁকে ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের।
আহত হন বাইকে থাকা চারজন। আহতদের স্থানীয়রা খাজরা গ্রামীণ হাসপাতালে আনলে চারবছরের শিশু কন্যাটিকে চিকিৎসক মৃত ঘোষনা করা হয়। বাকিদের খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *