বাঁকুড়া শহরে অভিজাত হোটেলের মদের দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি, এলাকায় চাঞ্চল্য

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রারম্ভে শহরের এক অভিজাত হোটেলের মদের দোকানে হঠাৎ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই সারা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঁকুড়া শহরের লালবাজারে এক অভিজাত হোটেলেই রয়েছে মদের দোকান ও বার। অন্যান্য দিনের মতোই শুক্রবারও দোকান, বার খোলা ছিল।রাতে সব বন্ধ হয়ে যাওয়ার পর অধিক রাতে আগুন লাগার ঘটনা টের পান হোটেলের কর্মীরা।তারপরই আগুন বিরাট আকার ধারণ করে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছায়, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের, তারপর আরও দুটি ইঞ্জিন আলে তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

হোটেল কর্তৃপক্ষের মতে সর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।আগুনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *