খড়্গপুরের একটি হোটেলে আগুন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই: খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত সাহাচক এলাকায় সোমবার একটি বড় হোটেলে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার কারণে ভিতরে থাকা একাধিক কাঠের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বহু বছর ধরে ওই অভিজাত হোটেলটি বন্ধ রয়েছে। তাই বড় রকমের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পৌঁছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলে হঠাৎ আগুন লেগে যাওয়ায় গোটা
এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *