দিনে দুপুরে হটাৎ আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: দিনে দুপুরে হটাৎ অগ্নিকান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের দ্বিতীয় তলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। রোগীর আত্মীয়দের দাবি, শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। গোটা চত্বর ধোঁয়ায় ভরে গিয়েছে। ঘটনায় রোগী ও রোগীর পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর দমকলের তিনটি ইঞ্জিন। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানিয়েছেন, শর্টসার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে। সমস্ত রোগীকে বের করানো হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুই তিন ঘন্টার মধ্যে সমস্ত রোগীকে আবার হাসপাতালে রাখা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *