জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: ২৭ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন। তার আগেই খড়্গপুর শহরে ৩২ নম্বর ওয়ার্ডে গতকাল রাতে ক্লাবে আগুন লেগে যায় বলে অভিযোগ।আগুনে ভস্মীভূত হয় ক্লাবে থাকা টিভি সহ বেশ কিছু জিনিসপত্র।

জানা যায়, ক্লাবে সেই মুহূর্তে ছিলেন শাসক দলের কিছু কর্মী। তারা বেরিয়ে যাওয়ার পরেই বিপত্তি ঘটে বলে অভিযোগ। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রতিবেশীরা দৌড়ে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।এই ঘটনায় শাসক দল পরিচালিত ওই ক্লাবের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয় বিজেপির দিকে।
এই বিষয়ে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের বক্তব্য, বিজেপি এই ধরনের রাজনীতি করে না। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

