দিনে দুপুরে এক মহিলা লোকসঙ্গীত শিল্পীকে ধর্ষণ কলকাতায়

আমাদের ভারত, ১৫ জুলাই: শ্যামবাজার এলাকার একটি দোকানে গিয়েছিলেন এক মহিলা লোকসংগীত শিল্পী। কিন্তু ফেরার পথে হঠাৎই বৃষ্টি চলে আসে। বাধ্য হয়ে একটি ফাঁকা শেডের নিচে আশ্রয় নেন তিনি। সেই সময় এক অজ্ঞাত পরিচয় যুবক পেছন থেকে তার মুখ চেপে ধরে গলায় ধারালো ব্লেড ঠেকিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

বেশ কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন ওই মহিলা। জ্ঞান ফেরার পরে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। অভিযোগ ওই যুবক তার কানের সোনার দুল হাতে সোনার বালা আংটি খুলে নেয়। এমনকি তার সঙ্গে থাকা আড়াই হাজার টাকাও নিয়ে পালায় ওই যুবক। একই সঙ্গে তাকে হুমকি দেয় পুলিশ এই ঘটনার কথা জানালে পরিণাম খারাপ হবে।

বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন ওই লোকসংগীত শিল্পী। পরে খুব কাছের এক ঘনিষ্ঠ আত্মীয়কে এই ঘটনার কথা তিনি জানান। শুক্রবার উল্টোডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় তবে। নির্যাতিতার অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি পুলিশ।

জানা গেছে, মহিলার বাড়ি দক্ষিণ দাড়ি এলাকায়। পুলিশ সুত্রে খবর, ওই মহিলার মেডিকেল টেস্ট হয়েছে। টেস্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। ধর্ষণের মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *