জয় লাহা, দুর্গাপুর, ২৭ জুলাই: মাঠে চাষ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক চাষীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাঁকসার নিমটুকরি গ্রামে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম দীলিপ বারুই (৪৩)। নিমটুকরি গ্রামের বাসিন্দা।
পরিবার সুত্রে জানা গেছে, এদিন দুপুরে গ্রামের পাশে জমিতে চাষের কাজ করছিল। ওইসময় বজ্রবিদ্যুতসহ বৃষ্টি শুরু হয়। তখনই বজ্রপাতে মাঠে মুর্ছিত হয়ে পড়েন। খবর পেয়ে গ্রামবাসীরা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। স্থানীয় বাসিন্দা তথা বনকাটি পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদী জানান, “মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। সরকারিভাবে সাহায্য করা হবে ওই পরিবারটিকে।”

