স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৮ জুন:
লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ ,তাদের মধ্যে অনেকে সরকারি সাহায্য পেলেও এখনও কোনো সাহায্য পায়নি তারক বসাকের পরিবার। লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়ার টাকা দিতে না পারায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়ির মালিক। তারপর তিনি দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এক জঙ্গলে।

পেশায় তারকবাবু তাঁতির কাজ করতেন। বারি ছিল পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামে। গত লকডাউনে কাজ হারিয়েছেন তারকবাবু। তারপর ঘর ভাড়া দিতে না দিতে পারায় তাড়িয়ে দেয় বাড়িওয়ালা। তারপরই তারা চলে আসেন নবদ্বীপে। বর্তমানে সেখানেই এখন তার পরিবারকে নিয়ে থাকেন।
নবদ্বীপ ধাম স্টেশনের ৪ নং প্লাটফর্মের পিছনের এক জঙ্গলে প্রায় তিনমাস যাবৎ ত্রিপল খাটিয়ে তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন।

খাবার বলতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যা খাবার দেয় সেইটুকুই তাদের ভরসা।

