বিলকিসের ধর্ষণকারীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার থেকে ‘দাবি সপ্তাহ’ ঘোষণা

আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার প্রতিবাদ ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার থেকে দাবি সপ্তাহ ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পোস্টকার্ডে চিঠি পাঠানো হচ্ছে রাজ্যের ১ লক্ষাধিক সাধারণ মানুষের পক্ষ থেকে।

বুধবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এ আই এম এস এস) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কল্পনা দত্ত এই প্রতিবেদককে এ খবর জানিয়ে বলেন, এই দাবিতে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও সারা রাজ্যে জুড়ে এই অপরাধীদের মুক্তি দেওয়ার প্রতিবাদে এবং পুনরায় গ্রেফতার করে আমৃত্যু জেলে রাখার দাবিতে নানা আন্দোলনের কর্মসূচি নিয়েছে।

এ মাসের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হবে। মিছিল সহকারে জেলার গুরুত্বপূর্ণ পোস্ট অফিসে প্রধান বিচারপতির উদ্দেশ্যে এই পোস্টকার্ডগুলো পোস্ট করা হবে। এআইএমএসএস আশা করে এই জনমতের সদর্থক ভূমিকা থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *