পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল কেন্দ্রের পাঠানো দুই সদস্যের একটি প্রতিনিধি দল। আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তথ্য খতিয়ে দেখতেই তাদের আগমন। মঙ্গলবার রাতে প্রবেশ করেই প্রথম সাক্ষাৎ করেন জেলার বিজেপি নেতাদের সঙ্গে। এরপর কেন্দ্রীয় প্রতিনিধি দল মেদিনীপুর শহর থেকে ৭০ কিলোমিটার দূরে গনগণিতে রাত্রিবাস করে।

আজ কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই জন সদস্য প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানীর সঙ্গে আলোচনা করেন নানা বিষয় নিয়ে। দীর্ঘ আলোচনা সেরে পরে তারা পর্যবেক্ষণে বেরিয়ে যান খড়্গপুর গ্রামীণ এলাকায়।

